
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় অধীনস্থ সিলেট বিভাগের সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়েরগুলোতে নেতৃত্ব প্রত্যাশীদের এবং সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃতান্ত সংগ্রহ ও যাচাই-বাছাই এর দায়িত্ব পেয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
এছাড়াও গঠিত টিমে আরো রয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলেক হোসেইন।
আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন ফেঞ্চুগঞ্জ নিউজকে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চলমান গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সিলেট বিভাগে সুসংগঠিত করার লক্ষ্যে আমাকে দায়িত্ব প্রদান করেছেন, আমি অল্প সময়ের মধ্যে সকলকে সাথে নিয়ে নেতৃত্বপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃতান্ত সংগ্রহ করে যাচাই-বাচাই কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবিত তালিকা পাঠাবো, ইনশাআল্লাহ।