মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ : পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ : পররাষ্ট্রমন্ত্রী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:২৩|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মাহমুদ উস সামাদ চৌধুরী তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। অসাম্প্রদায়িক ও শুদ্ধ সমাজ সংস্কৃতি গড়তে মাহমুদ উস সামাদ চৌধুরীর কর্ম-কীর্তি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এতেই সমাজের আমূল পরিবর্তন ঘটবে।

তিনি আরও বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তিনি কোনো দিন কারো বিরুদ্ধ কথা বলেন নি। তাঁর সাথে আমার অনেক কাজ হয়েছে। তিনি সুষ্ঠু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাকে নিয়ে আজকের প্রকাশনা গ্রন্থ তাঁর জীবন কর্ম নিয়ে সবাই জানতে পারবে।

গত শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে ‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মিসবাহ জামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচক ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ. আর সেলিম, ইউকে আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মফুর, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, সাবেক এ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের পরিচালক ওয়ালি তছরুদ্দিন, সভাপতি সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিগলু চৌধুরী, বাংলাদেশ ফিমেল একাডেমির কর্ণধার জামিল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা ও মরহুমের বড় ভাই সাহেদ উস সামাদ চৌধুরী। আলোচনা সভা শেষে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT