মহানবিকে নিয়ে বিজেপি’র দুই নেতার কটূক্তি, মিছিলে মিছিলে প্রকম্পিত সিলেট মহানবিকে নিয়ে বিজেপি’র দুই নেতার কটূক্তি, মিছিলে মিছিলে প্রকম্পিত সিলেট – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

মহানবিকে নিয়ে বিজেপি’র দুই নেতার কটূক্তি, মিছিলে মিছিলে প্রকম্পিত সিলেট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :বুধবার, জুন ৮, ২০২২

মহানবি হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে সিলেট। বুধবার (৮ জুন) বিকেলে ইসলামি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে প্রকম্পিত হয় নগরীর বন্দরবাজার এলাকা।

আসরের নামাজের পরপরই কোর্ট পয়েন্টে ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সিলেটের আলেম-উলামাসহ শত শত নবিপ্রেমী জনতা অংশগ্রহণ করেন।

অপরদিকে, আসরের নামাজ শেষে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মজসিদের সামনে থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে। পরে সেটি ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র মানববন্ধনে এসে একাত্মতা পোষণ করে এবং কোর্ট পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ হাজি নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের নওয়াব আলী জামে মসজিদের সামনে এসে শেষ হয় এবং সেখানে সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ২টার দিকে জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাদারাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বন্দর, জিন্দাবাজার ও চৌহাট্টা প্রদক্ষিণ করে কামরান চত্বরে এসে মিছিল শেষ হয় এব সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসব কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবি (সা.)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবি মুহাম্মদ সা.-কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো একজন মুসলিম সহ্য করতে পারে না। তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT