সিলেটে সাংবাদিকের উপর হামলা: সড়ক অবরোধ সিলেটে সাংবাদিকের উপর হামলা: সড়ক অবরোধ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১২:১৪|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেটে সাংবাদিকের উপর হামলা: সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

সিলেটে সাংবাদিক জাকির আহমদ চৌধুরীর ওপর হামলার ঘটনায় বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সড়কে অবস্থান নেন সাংবাদিকেরা। হামলার শিকার হওয়া সাংবাদিক জাকির বাংলাদেশের আলো পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করেন।

এদিকে, সংবাদ সংগ্রহে বাঁধা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে জিন্দাবাজারে রাস্তা অবরোধ করছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানাচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা দেড়টা) সাংবাদিকরা রাস্তায় অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের সামনে রাতের আঁধারে কয়েকজন সাংবাদিক জাকিরকে হত্যা করার উদ্দেশ্য হামলা করেন। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাকিরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন স্থানীয় সাংবাদিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর