শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রাতে ফেসবুকে পোস্ট, সকালে লাশ উদ্ধার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রাতে ফেসবুকে পোস্ট, সকালে লাশ উদ্ধার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫৮|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রাতে ফেসবুকে পোস্ট, সকালে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

উদ্ধার লাশটি আরিফ মিয়া নামের শিক্ষার্থীর। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আজ ভোর চারটার দিকে আরিফ মিয়া মেসের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কামরুজ্জামান চৌধুরী আরও বলেন, আরিফের আত্মহত্যার ঘটনায় সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এ জন্য আরিফ মানসিক চিকিৎসার অংশ হিসেবে কাউন্সেলিংয়ের মধ্যেও ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তাঁরা এলে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে আরিফের ফেসবুক ঘেঁটে দেখা যায়, রাত দুইটার আগপর্যন্ত আরিফ ফেসবুকে কয়েকটি পোস্ট দেন। সেগুলোতে বিষণ্নতা ও কাউকে না পাওয়ার আকুলতা প্রকাশ পেয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ছাত্র মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তিনি চিকিৎসাও নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT