সিলেটে ছাদের ওপর পড়েছিল মরদেহ সিলেটে ছাদের ওপর পড়েছিল মরদেহ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

সিলেটে ছাদের ওপর পড়েছিল মরদেহ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Sunday, August 31, 2025

সিলেট নগরের বারুতখানা এলাকার একটি ভবনের ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।

রোববার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT