মোগলাবাজারে দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ মোগলাবাজারে দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

মোগলাবাজারে দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত। এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনা থানায় কেউ অভিযোগ করেনি।তবে যদি কোন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে থাকে এবং এ নিয়ে কোন ব্যবস্থা না নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT