সিলেটের যেসব এলাকায় সোমবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় সোমবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৪:২৬|
সর্বশেষ :
সিলেটে দিনদুপুরে ছিনতাই, তবু অধরা ছিনতাইকারীরা খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এম এ মালিক বৃহস্পতিবার থেকে বালাগঞ্জে ফেরি চালু হবে: এম এ মালিক সিলেটে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ে যে নির্দেশনা দিল পুলিশ বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তাজুলের বিরুদ্ধে কোটি টাকার ‘রাজসাক্ষী বাণিজ্যের’ অভিযোগ জুলাই যোদ্ধা ইব্রাহিমকে কু/পি/য়ে জ/খম সিলেটের যেসব এলাকায় সোমবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার

সিলেটের যেসব এলাকায় সোমবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন নগরীর মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাটডাউন চলাকালে লাইন সচল হিসেবে গণ্য হবে বলে সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও জানানো হয়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT