ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র গুরুতর আহত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র গুরুতর আহত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:১৬|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র গুরুতর আহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থী। সোমবার ভোরে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুর্জয় কুমার দাস সিলেট পলিটেকনক্যাল কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্জয়ের স্বজনরা জানান, ঢাকা থেকে ট্রেনে করে সিলেট ফিরছিলেন দুর্জয়। সোমবার ভোরে সিলেট রেলওয়ে স্টেশনে নেমে তিনি হেঁটে স্টেশন এলাকা পার হচ্ছিলেন।

রেল স্টেশনের মূল গেইটের পাশে পাবলিক টয়লেটের সামনে আসামাত্রই একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তারা দুর্জয়কে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে যায়। সাথেসাথে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ভোরে রেল স্টেশন কম্পাউন্ডের ভেতরে পলিটেকনিক ইনস্টিটিটিউটের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। আমরা এরপর থেকেই হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে াভিযোগ করেনি।

তিনি বলেন, ঘটনাটি রেল স্টেশন এলাকায় হওয়ায় এটি রেলওয়ে থানার আওতাধীন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT