Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সিলেট

সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক

সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক
সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ ও বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নগরীর খরাদিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং সুনামগঞ্জ সদর উপজেলার ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা নগরের শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল।

এ সময় ঘটনাস্থল থেকে আরও চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দাবি করেছেন, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) এবং সাজন আহমদের নেতৃত্বে তারা ওই মিছিলে অংশ নেন।

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক
0:00 0:00
1.0x