Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম

অনুসন্ধান করুণ

ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারি: ট্রাম্প

ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারি: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।ট্রাম্পের এই বক্তব্য এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধ নিয়ে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে ট্রাম্প প্রশাসন কতটা স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ নিতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি বাড়াতে পারে। তবে কয়েকজন বিশ্লেষকের আশঙ্কা, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অতিথি মন্তব্য করেছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগের প্রায় দুই মাসের মধ্যে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারেন ট্রাম্প। তবে অন্য বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেই যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যেও এক ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। একদিকে তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের নতুন হামলার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তার ভাষায়, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’ পলিটিকোকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পেছনে যুদ্ধেরও একটি ভূমিকা ছিল।তবে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকেই বেশি গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, এর কারণ পেট্রলের দাম।’

আন্তর্জাতিক | 4 days ago
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ দাম কমানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১২ হাজার ৭২ টাকা। এই দাম বাড়ানোর পর এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।এর আগে ৫ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা।১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এ দামেই সোনার গহনা বিক্রি হয়।সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 4 days ago
সবজির বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি

সবজির বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি

শীত যত এগিয়ে আসছে, বাজারে মৌসুমী সবজির সরবরাহ তত বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারের দোকানগুলো এখন থরে থরে সাজানো তাজা শীতকালীন সবজিতে। সরবরাহ বৃদ্ধির কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে দামেও। মাসখানেক আগের অতি চড়াদাম কিছুটা হ্রাস পেয়েছে।টমেটো, গাজরসহ দুয়েকটি পণ্যের দাম এখনো শতকের ঘরে থাকলেও বেশিরভাগ সবজি মিলছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে। ৮০ টাকা কেজিতে নেমেছে কাঁচামরিচের দাম।তবে, শীতের সবজির দাম এখনো প্রত্যাশিত দরে আসেনি, এমন অভিমত ক্রেতাদের। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি এবং হাতবদলের অতিরিক্ত মুনাফায় দাম আশানুরূপ কমছে না।শীতের আগমনে সবজির দামে স্বস্তির ইঙ্গিত মিললেও বিপরীত চিত্র মুরগির বাজারে। খামারে উৎপাদন কমায় নেতিবাচক প্রভাব পড়ছে সরবরাহেও। ১৮০ থেকে ১৮৫ টাকায় অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগি দাম। হেরফের নেই সোনালি জাতের দামেও। এক কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে দেশি মুরগি। এক কেজি দাম হাকা হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকা। দাম কমার ইঙ্গিত নেই ডিমের বাজারে। এক ডজন লাল ডিমের জন্য গুণতে হবে ১৪৫-১৫০ টাকা। আর সাদা ডিম এক ডজন কিনতে চাইলে দিতে হবে ১৩৫  টাকা।হেঁরফের নেই মাংসের বাজারেও। এক কেজি গরুর মাংস কিনতে চাইলে পকেট থেকে বেরিয়ে যাবে ৭৬০ টাকা। আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুণতে হবে সাড়ে বারোশো টাকা কেজি।এছাড়া, ভরা মৌসুমেও চড়া রাজধানীর মাছ বাজার। নদী, উপকূল থেকে শুরু করে চাষের, সবধরনের মাছের দাম বাড়তি।বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞার পরও নদীতে আশানুরূপ মাছ মিলছে না। তাই বাড়েনি সরবরাহ। অন্যদিকে, পরিবহন খরচ ও ছুটির দিনের প্রভাবে মাছ বিকোচ্ছে বেশি দামে। এর ধাক্কা লেগেছে ব্যবসায়। বিক্রিবাট্টা নেমেছে তিন ভাগের এক ভাগে।

জাতীয় | 4 days ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।ক্রিকেটসিলেট টেস্ট: ২য় দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সকাল ৯–৩০ মি.,টি স্পোর্টস ও ট্যাপম্যাডঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটভারত–নেপালসরাসরি, বেলা ১১টা,সনি স্পোর্টস ১পাকিস্তান–আরব আমিরাতসরাসরি, বেলা ১১টা,সনি স্পোর্টস ৫শারজা টেস্ট: ২য় দিনজিম্বাবুয়ে–আফগানিস্তানসরাসরি, দুপুর ১২টা,ট্যাপম্যাডফুটবলইংলিশ প্রিমিয়ার লিগএভারটন–কভেন্ট্রিসরাসরি, রাত ২টা,স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাসেভিয়া–আলাভেসসরাসরি, রাত ২টা,টি স্পোর্টস

খেলাধুলা | 4 days ago
নামাজের সময়সূচি: ৬ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৬ নভেম্বর ২০২৬

আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২১ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫২ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪১ মিনিট।মাগরিব- ৫:২০ মিনিট।ইশা- ৬:৩৫ মিনিট।আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৬ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৭ মিনিট।শনিবার, ৭ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫২ মিনিট।সূর্যোদয়- ৬:০৮ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 4 days ago
ফরিদপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মাহবুব পিয়াল,ফরিদপুর : বৃক্ষ রোপনে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ ' এই শ্লোগানকে সামনে রখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কমলাপুর চাঁদমারি এলাকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনর অংশ হিসেবে ফরিদপুরে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন দেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।এ সময় ওই এলাকায়  ফলজ,বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

ফরিদপুর | 5 days ago
কমছে তাপমাত্রা, তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের আভাস

কমছে তাপমাত্রা, তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের আভাস

কার্তিকের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় শীতের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শেষরাতে গ্রামাঞ্চলে ঠান্ডার অনুভূতির পাশাপাশি নদী অববাহিকায় দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার।এরমধ্যে আগামী তিন মাসে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে।বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, আগামী তিন মাসে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেতে পারে।বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘সিয়াম থাই বেকারি’পূর্বাভাসে আরো জানানো হয়েছে, পুরো সময়জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহের সময় বিশেষ করে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে।এ ছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে।এরমধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।বাংলাদেশ এআই বিজনেস সামিট আজ, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিএ বিষয়ে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে এসব লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে।এতে ঠান্ডার অনুভূতি বাড়বে। শৈত্যপ্রবাহ চলাকালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

আবহাওয়া | 5 days ago
একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এ ছাড়া মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রয়েছে। মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জাতীয় | 5 days ago
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ প্রকাশ

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ প্রকাশ

এইচএসসিতে এক ও দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের পুনরায় পরীক্ষা নেয়া হবে আগামী ২ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর— এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, 'এবারের এইচএসসি পরীক্ষা খাতা মুল্যায়নে ভুল বা গাফিলতি পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে।'তিনি বলেন, 'প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতিকে যুক্ত করেছেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে চালু করেছেন ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম।'তিনি জানান, চীনের সহযোগিতায় কক্সবাজারসহ দেশের ৮ বিভাগে মোট ৯টি টেকনিক্যাল স্কুল নির্মাণ করবে সরকার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে কাজ করছে দুই দেশ।এ সময় দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের শিক্ষার্থীদের চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

শিক্ষা | 5 days ago
সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ কয়েকটি চুক্তি সই হয়েছে।পাশাপাশি সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।বুধবার রিয়াদে আল-শারার সফরকালে এসব চুক্তি সই হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সৌদি আরব সফর।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া সহযোগিতা চুক্তিকে চুক্তিগুলোর মধ্যে ‘সবচেয়ে উল্লেখযোগ্য’ বলে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।এর কয়েক দিন আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তার সরকার।শনিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন মানামা ডায়ালগে আল-শাইবানি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’এদিকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—উভয় ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর সঙ্গে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে হুথি গোষ্ঠী। এ সংঘাতে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, রিয়াদে বৈঠকে আল-শারা ও যুবরাজ মোহাম্মদ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।বিবৃতিতে বলা হয়, আলোচনায় সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর কী প্রভাব পড়তে পারে, তা উঠে আসে।দুই নেতা উত্তেজনা কমানো এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা।আল-শারার সফরকালে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তির আওতায় ৪০ কোটি ৩০ লাখ ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সহজ শর্তে এসব ঋণ দেওয়া হবে।ঋণের মধ্যে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে ১০ কোটি ডলার, ক্ষতিগ্রস্ত আবাসন মেরামতে ৬ কোটি ডলার, বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ১০ কোটি ৫০ লাখ ডলার, আলেপ্পোর তাপবিদ্যুৎ কেন্দ্র পুনর্বাসনে ৯ কোটি ডলার এবং দামেস্ক ও ইদলিবে পানীয় জলের ব্যবস্থা উন্নয়নে ৩ কোটি ডলার বরাদ্দ রয়েছে।এ ছাড়া শিল্প খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। কৃষি ও পরিবেশ সুরক্ষা নিয়েও আরও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমেদ আল-শারা সিরিয়ার ক্ষমতায় আসেন। এরপর থেকে সিরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে ভূমিকা রাখছে সৌদি আরব।গত ৬ অক্টোবর রিয়াদে দুই নেতার সর্বশেষ বৈঠক হয়েছিল। সিরিয়ার প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, ওই বৈঠকে দেশটির পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণের বিষয়ও ছিল।সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক | 5 days ago