Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম

অনুসন্ধান করুণ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এদিন সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস।এতে বলা হয়— স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা করা হয়েছে। নির্ধারিত এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।এর আগে, গত ৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে দুই দফায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে মোট ৮ হাজার ৮০৬ টাকা।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 5 days ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু আজ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপও শুরু আজ। দিনের দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।সিলেট টেস্ট: ১ম দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল ৯–৩০ মি., টি স্পোর্টসঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ–আফগানিস্তানবেলা ১১টা, সনি স্পোর্টস ১মালয়েশিয়া–শ্রীলঙ্কাবেলা ১১টা, সনি স্পোর্টস ২সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপভারত–পাকিস্তানবিকেল ৪–৩০ মি., টি স্পোর্টসবাংলাদেশ–ভুটানরাত ৮টা, টি স্পোর্টসইউরোপা লিগপ্যালেস–হফেনহাইমরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১এস মিলান–ফেরেনৎভারোসরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২লেভারকুসেন–মার্শেইরাত ২টা, সনি স্পোর্টস ১আলকমার–জুভেন্টাসরাত ২টা, সনি স্পোর্টস ২

ধর্ম ও আধ্যাত্মিকতা | 5 days ago
নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬

আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২০ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫০ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪২ মিনিট।মাগরিব- ৫:২২ মিনিট।ইশা- ৬:৩৭ মিনিট।আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৭ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৬ মিনিট।শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫২ মিনিট।সূর্যোদয়- ৬:০৭ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে–চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে–খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 5 days ago
ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকি,  বন্ধ বিমানবন্দর

ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকি, বন্ধ বিমানবন্দর

ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকির ঘটনায় জরুরি তল্লাশি চালানো হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে একটি বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। অন্যদিকে, রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে ইতালির রোম পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে গেছে দেশটির বিমানবাহিনী।পরবর্তীতে মঙ্গলবারের এসব হুমকির সবগুলোই ভুয়া বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অন্তত সাতটি ফ্লাইট ও ইসরায়েলগামী একটি প্রমোদতরীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে সবগুলো ফ্লাইটই নিরাপদে অবতরণ করেছে। আর প্রমোদতরীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।হুমকির কারণে যেসব বিমান সংস্থার ফ্লাইট বিঘ্নিত হয়েছে, সেগুলো হলো রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স এবং পোলিশ বিমান সংস্থা এলওটি। আয়ারল্যান্ডের সাশ্রয়ী বিমান সংস্থা রায়ানএয়ারের বিভিন্ন গন্তব্যের চারটি ফ্লাইটকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।কেউ এর দায় স্বীকার করেনি এবং কর্মকর্তারাও কাউকে দায়ী করেননি।সোমবার বুলগেরিয়াগামী একটি উড়োজাহাজ মাঝ আকাশে থাকাকালে একই ধরনের হুমকি পেয়ে পথ ঘুরিয়ে হাঙ্গেরিতে গিয়ে অবতরণ করে।বিমানবন্দর বন্ধপোল্যান্ডে ওয়ারশগামী দুটি ফ্লাইটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।কোপেনহেগেন থেকে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এসকে৭৫১ ওয়ারশর শোপেন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। শোপেন বিমানবন্দরে উড়োজাহাজটিতে তল্লাশি চালানোর সময় একটি রানওয়ে বন্ধ রাখা হয়েছিল।পোলিশ বার্তা সংস্থা পিএপিকে এয়ারলাইন্সটির মুখপাত্র অ্যালেক্সান্ড্রা লিন্ডগ্রেন কাউকজি বলেছেন, “উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। যাত্রীরা নেমে গেছেন। এটি কোনো জরুরি অবতরণ ছিল না।”তিনি জানান, হুমকির বিষয়টি পোল্যান্ডের পুলিশকে জানানো হয়েছে।পোল্যান্ডের এলওটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো থেকে শোপেন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু হুমকি পাওয়ার পর সেটিকে ওয়ারশর আরেক বিমানবন্দর মোদিলিনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। হুমকির সতর্কতা জারির পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়।এই উড়োজাহাজটি ছিল একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স। এটি নিরাপদে অবতরণ করে। মোদিলিন বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, “(তল্লাশি চালিয়ে) কিছুই পাওয়া যায়নি।”বিমানবন্দরটির কর্মকর্তারা জানান, পরে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম আবার শুরু করা হয়।ইতালিতে রায়ানএয়ারের ফ্লাইট এফআর৯৬১১-কে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আসার সময় দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে আসে। উড়োজাহাজটি সেখানে স্বাভাবিকভাবে অবতরণ করে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।ইতালির বিমানবাহিনী জানিয়েছে, একটি বেসামরিক উড়োজাহাজ ‘সম্ভাব্য হুমকির মুখে পড়েছে’, এমন খবর পাওয়ার পরপরই তারা দ্রুত সাড়া দিয়েছে।পর্তুগালের লিসবন থেকে আসা রায়ানএয়ারের একটি আগের ফ্লাইট, যা এর আগে ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করেছিল, সেটির ক্ষেত্রেও বোমাবিরোধী সতর্কতা পদ্ধতি প্রয়োগ করা হয়। বিমান সংস্থাটির ভাষ্যমতে, যাত্রী, মালপত্র ও বিমানটিতে তল্লাশি চালিয়ে ‘কোনো কিছু পাওয়া যায়নি’। এরপর সতর্কাবস্থা তুলে নেওয়া হয়।স্পেনের জাতীয় বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা ‘আয়েনা’ জানিয়েছে, ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে ‘বোমা সংক্রান্ত সতর্কবার্তা’ পাওয়ার পর তারা জরুরি প্রোটোকল কার্যকর করে। পরে উড়োজাহাজটি কোনো বিঘ্ন ছাড়াই অবতরণ করে।বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইতালির বার্গামো থেকে আসা উইজ এয়ারের একটি ফ্লাইট বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের পর সেটিতে তল্লাশি চালানো হয়।দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ডাবলিন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল। তবে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি।সোমবার একই ধরনের একটি ঘটনার পর এই হুমকিগুলো আসে। এদিন লন্ডনের লুটন বিমানবন্দর থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে মাঝ আকাশে বোমা হামলার হুমকি দেওয়া হলে সেটিকে বুদাপেস্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলুস রুসিন-সেন্দি ফেসবুকে জানিয়েছেন, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থা বিমানটিকে শনাক্ত করেছিল। তিনি জানান, হাঙ্গেরির গ্রিপেন যুদ্ধবিমানগুলো ‘কয়েক মিনিটের মধ্যেই আকাশে উড্ডয়ন করে’ এবং উড়োজাহাজটিকে নিরাপদে মাটিতে নামতে সহায়তা করে।‘হাইব্রিড’ আক্রমণমঙ্গলবার গভীর রাতে গ্রিসের কোস্ট গার্ড জানায়, পানামার পতাকাবাহী প্রমোদতরী ‘ক্রাউন আইরিস’-এ বোমা হামলার হুমকির পর সিরোস দ্বীপের অদূরে নোঙর করা জাহাজটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।জাহাজটিতে প্রায় ১ হাজার ৫০০ যাত্রী ও ক্রু ছিলেন। এটি ইসরায়েলের হাইফার দিকে যাচ্ছিল। জাহাজটিতে নিবিড় তল্লাশি চালানোর পরও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। জাহাজটির আবার যাত্রা শুরু করার কথা রয়েছে।যদিও বোমা হামলার হুমকির বিষয়ে কোনো দেশই সরাসরি কাউকে দায়ী করেনি, তবে এমন সময়ে এই ঘটনাগুলো ঘটেছে, যখন ইউরোপীয় কর্মকর্তারা রাশিয়া ও ইরান—উভয়কেই তাঁদের ভাষায় ‘হাইব্রিড আক্রমণ’ ও ‘অন্তর্ঘাতমূলক’ কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করছেন।মস্কো ও তেহরান, উভয়ই এ ধরনের কোনো অভিযানের কথা অস্বীকার করেছে।চলতি সপ্তাহে অজ্ঞাত হ্যাকাররা ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটগুলোতে থাকা রেফ্রিজারেটরগুলো অকেজো করে দিয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, বোমা হামলার ভুয়া হুমকিগুলো সম্ভবত একই ধরনের কম খরচের ও অস্বীকারযোগ্য অন্তর্ঘাতমূলক প্রচেষ্টার অংশ হতে পারে।বিমান চলাচলের ঝুঁকি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘অস্প্রে ফ্লাইট সলিউশনস’-এর অ্যানালাইসিস আউটপুট ম্যানেজার রিস জোন্স বলেছেন, একদিনে সাতটি নিশ্চিত বোমা হামলার হুমকি, যার ফলে বিভিন্ন ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, তা অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা।

আন্তর্জাতিক | 6 days ago
শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প?

শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প?

রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত কিছু আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর নিউইয়র্ক টাইমসকে নতুন প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন, তিনি ‘এই ফলাফলগুলো মেনে নিতে পুরোপুরি ইচ্ছুক’ এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সম্ভবত কোনো একটা উপায় বের করে নেব।এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর ট্রাম্প দাবি করেছেন, তিনি ব্যালটে থাকলে বড় ব্যবধানে জিততেন।নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’সূত্র: বিবিসি বাংলা

আন্তর্জাতিক | 6 days ago
ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রার্থীরা কেন জিতল এবং কেন হারল, তার কারণগুলো নিয়ে ভালো-মন্দ উভয় দিক থেকেই আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতে চলেছি!’তিনি বলেন, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট যদি তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে আরআইএনও না হতেন, তাহলে তিনি হারতেন না।আরআইএনও একটি সংক্ষিপ্ত রূপ যার অর্থ ‘নামমাত্র রিপাবলিকান’।‘ভেটো’ শব্দ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন তিনি। যা স্পষ্টতই পরবর্তী ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া যে কোনো আইন আটকে দেওয়ার তার ক্ষমতার দিকে ইঙ্গিত করে।এ সময় ফক্স নিউজ নিয়েও আপত্তি তুলেছেন ট্রাম্প। প্রশ্ন তুলেছেন যে, কেন তাদের রাজনৈতিক প্যানেলে নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে রাখা হয়েছে।‘ক্রমাগত ও ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধী দল এবং আরও খারাপ বিষয় তুলে ধরার মাধ্যমে ফক্সনিউজ এই পরাজয়গুলোর জন্য দায়ী।’ সূত্র: বিবিসি বাংলা

আন্তর্জাতিক | 6 days ago
উচ্চকক্ষ সিনেটে হারল ট্রাম্পের রিপাবলিকান পার্টি

উচ্চকক্ষ সিনেটে হারল ট্রাম্পের রিপাবলিকান পার্টি

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এবার মধ্যবর্তী নির্বাচনে বদলে গেল সেই হিসাব।নির্বাচনের ফলাফলে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে এসেছে নতুন মোড়। ট্রাম্পের দলকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিনেটের ফলাফল ডেমোক্র্যাটদের পক্ষে ঘোষণা করা হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের কাছ থেকে চারটি আসন বাড়ানো প্রয়োজন ছিল ডেমোক্র্যাটদের।কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয়ের মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণ করেন দলটির প্রার্থীরা।দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকানদের দখলে থাকা একটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। তিনি রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে হারিয়েছেন। ডারলিন প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন।১৯৯৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটি থেকে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় পেলেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলিকে হারিয়েছেন।রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাসেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। তিনি রাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়েছেন। ১৯৯৪ সালের পর টেক্সাসে কোনো ডেমোক্র্যাট রাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় পাননি।এছাড়া, ওহাইওতে রিপাবলিকান সিনেটর জন হুস্টেডকে হারিয়েছেন শেরড ব্রাউন। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিলটন।বিদায়ি ১১৯তম কংগ্রেসে ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি। ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি।এছাড়া, দুজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ ছিলেন। এবারের ফলাফলে সিনেটের নিয়ন্ত্রণ বদলে গেল।এর মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণও শেষ হতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ—তিনটির নিয়ন্ত্রণ পেয়েছিল রিপাবলিকানরা। এ অবস্থাকে ‘ট্রাইফেক্টা’ বলা হয়। সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক | 6 days ago
মধ্যবর্তী নির্বাচনের পর আমি ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর আমি ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বহু মানুষ হত্যা করতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তবে প্রয়োজনে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে। মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর আমি ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না। তবে আমি সতর্ক করে দিচ্ছি, কিন্তু যদি করতে হয়, তাহলে করতে হবে। দুই মাসেরও বেশি সময় ধরে নির্মাণকাজ পর্যবেক্ষণের পর মার্কিন বাহিনী গত রাতে ইরানের একটি নবনির্মিত বিমান-বিধ্বংসী স্থাপনায় হামলা চালিয়েছে। এটি ছিল একটি ছোটখাটো হামলা। এটা যুদ্ধ ছিল না।মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিয়ে বলেন, ইরানের সঙ্গে এই সংঘাত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো প্রচলিত যুদ্ধগুলো থেকে ভিন্ন। চলমান ইরান যুদ্ধে তেহরানের নৌ ও বিমান শক্তি অচল করে দেওয়ার পর ওয়াশিংটনের হাতে দেশটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।আমরা তাদের পুরোপুরি আমাদের হাতের মুঠোয় পেয়েছি। আমরা তাদের নিশ্চিহ্ন করে দিতে পারি, অথবা উদার হয়ে যুদ্ধে নিহত হতে যাওয়া হাজার হাজার মানুষকে বাঁচতে দিতে পারি বলেও জানান ট্রাম্প।  

আন্তর্জাতিক | 6 days ago
কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন সমীকরণে ট্রাম্প

কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন সমীকরণে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে দুই দলের লড়াইয়ের চিত্র। প্রতিনিধি পরিষদ ও সিনেটে এখনো অনেক আসনের ফল বাকি থাকলেও প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১১৪টি আসনে জয় পেয়েছেন।অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছেন ৬৫টি আসন। আরও ৮৫টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।সিনেটেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির প্রার্থীরা ৪৫টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছেন ৩৬টি আসন।তবে, বেশ কয়েকটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।সিনেটে এই জয়ের ধারাবাহিকতার মধ্যে জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। তিনি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করেন।বিজয়ী ভাষণে জন অসফ বলেছেন, মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ডেমোক্র্যাট প্রার্থীদের ব্যাপক ও নির্ণায়ক বিজয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ ট্রাম্পের ব্যর্থ নেতৃত্ব, দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন।অন্যদিকে, মিনেসোটার ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুচার নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপারের বিজয় উদ্‌যাপন করেছেন। তিনি নিজেও মিনেসোটার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে মন্টানা, নেভাদা ও ইউটাহ অঙ্গরাজ্যে স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আইডাহো ও ওরেগনের পূর্বাঞ্চলের কয়েকটি ভোটকেন্দ্রেও একই সময়ে ভোট গ্রহণ শেষ হবে।অ্যারিজোনায় কংগ্রেস ও গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার ফলও রাত ১০টার আগে প্রকাশ করা হবে না।এদিকে, বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নর পদেও ভোট গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৫টি এবং রিপাবলিকানরা ১০টি গভর্নর পদে জয় পেয়েছেন। আরও ২৫টি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।সব মিলিয়ে প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর পদে বাকি আসনগুলোর ফলই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক | 6 days ago
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে, দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলের একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টায় নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেইন ও কেন্টাকিতে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।এর এক ঘণ্টা আগে, ভোটগ্রহণ শুরু হয়েছে ভারমন্টে। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলজুড়ে ধাপে ধাপে ভোটকেন্দ্র খুলতে শুরু করায় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণও বাড়বে। এবারের নির্বাচনে ভোটাররা এমন প্রার্থীদের বেছে নেবেন, যাদের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য। পাশাপাশি, কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরও নির্বাচিত করবেন তারা।আজকের এই নির্বাচনের ফলাফল শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, দেশটির সীমানা ছাড়িয়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক | 6 days ago