ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, মে ১০, ২০২৬

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো: শাহ আলম বলেছেন, মাদকসেবীরা নেশার টাকার জোগান দিতে গিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করে, এমনকি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায় এবং ঘরের আসবাবপত্র বিক্রি করে দেয়। তিনি এলাকার মুরব্বীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকাসক্তদের নিয়ে বসে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যদি এ পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাহলে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে একাধিকবার সতর্ক করার পরও কেউ সংশোধিত না হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

মাদকের বিস্তার রোধে ছত্তিশ এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করার যে চিত্র দেখছি, এলাকাবাসীর এই কার্যক্রম অব্যাহত থাকলে মাদক কারবারিরা ও সেবনকারিরা টিকতে পারবে না।

 

শনিবার (৯ মে) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ছত্তিশ মাদক প্রতিরোধ কমিটির সভাপতি জয়ফুর রহমান পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেদ আহমদ-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

 

বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম,  এসআই কামাল হোসেন, লোকমান মিয়া লছমান, পংকি মিয়া, নুনু মিয়া, সাহিল আহমদ, জমির হোসেন, সেলিম মিয়া, শাহান উদ্দিন, রাকিব আলী, জমিরুল ইসলাম বাবলু, দুলাল মিয়া, শামিম আহমদ, এম আলী আহমদ, জাহাঙ্গীর আলম মোজাহিদ, সুয়েজ আহমদ সোহেল, আব্দুল মোমিন, জয়নাল আবেদীন জয়নুল মেম্বার ও মনসুর আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT