ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |
সর্বশেষ :
থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি সর্বোচ্চ ভোটে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার-১ ইউরোপে বসে বেতন নিচ্ছেন সিলেটের শিক্ষক: সংবাদ করতে গেলে হা/মলা এনসিপির পদযাত্রা: সিলেটের ৫ উপজেলায় বিজিবি চায় জেলা প্রশাসন সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুগন্ধি আসছে, স্বপ্নে বলেছেন বেঁচে আছেন—তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ

ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :Monday, April 27, 2026

চকরিয়ার হারবাং এলাকায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন।

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সোমবার দুপুরের এই ঘটনায় মোহাম্মদ হিমেল আহমেদ ও আবু সাঈদ নামের ওই দুই যাত্রী আহত হন।

 

তাদের মধ্যে হিমেলের চারটি দাঁত ভেঙেছে এবং সাঈদের ঘাড়ে আঘাত লেগেছে। তারা ট্রেনের একটি নন এসি বগিতে পাশাপাশি আসনের যাত্রী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসে। চকরিয়ার হারবাং এলাকা অতিক্রমের সময় ট্রেন লক্ষ্য করে কে বা কারা পাথর ছুঁড়লে তা সরাসরি দুই যাত্রীর শরীরে আঘাত করে।

আহত হিমেলের সহযাত্রী সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম কয়েকজন মিলে। সেখান থেকে ট্রেনে ঢাকায় ফিরছিলাম। পাথরের আঘাতে দু’জন আহত হওয়ার পর যাত্রীদের মধ্যে থাকা একজন চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।”

 

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাথর নিক্ষেপের ঘটনা বিভিন্ন সময় ঘটে। এটা ঠেকাতে নজরদারি বাড়ানো ও সচেতনামূলক প্রচারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT