সিলেটে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন মঙ্গলবার সিলেটে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন মঙ্গলবার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২০|

সিলেটে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন মঙ্গলবার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জানুয়ারি ২২, ২০২৩

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিলাওয়াত করবেন বাংলাদেশ ও বিশ্বের বিখ্যাত ক্বারীরা। এতে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT