প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা!

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Monday, June 8, 2026

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হরিপুর গ্রামের সুমাইয়া নামে এক মেয়ে ২০ দিন পূর্বে পালিয়ে যান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের জুবায়েরের সঙ্গে।

 

এদিকে মেয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল আহমদ টিটুসহ ৪ জনকে আসামি করে ওই মেয়ের মা শাহানারাত আক্তার স্বপ্না মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

 

এ ঘটনার পর পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করা হয়।

 

ভিকটিম মেয়ে সুমাইয়া জানান, জুবায়েরের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। আমার পরিবার মেনে না নেওয়ায় আমি বাধ্য হয়ে জুবায়ের সঙ্গে পালিয়ে এসেছি।

 

ইউপি সদস্য রাসেল আহমদ টিটু বলেন, এ ঘটনার পর জুবায়েরের পরিবারের লোকজন আমাকে সালিশের জন্য নেন। সালিশে গিয়ে উল্টো আমাকে অপহরণ মামলার আসামি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT