তোফায়েল আহমেদ মারা গেছেন তোফায়েল আহমেদ মারা গেছেন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৪৩|
সর্বশেষ :
শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুগন্ধি আসছে, স্বপ্নে বলেছেন বেঁচে আছেন—তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল

তোফায়েল আহমেদ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, জুন ১, ২০২৬

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

সোমবার (১ জুন) বিকাল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। বাধর্কজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

উল্লেখ্য, তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT