সিলেট জেলা ও মহানগর যুবলীগের নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মাহমুদুর রহমান।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
নিউইয়র্ক মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বিবৃতিতে বলেন, সিলেট জেলা ও মহানগর যুবলীগের কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যাদের হাতে জেলা ও মহানগর যুবলীগের দায়িত্ব দেয়া হয়েছে তারা সকলেই দলের ত্যাগী নেতা। বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমার বিশ্বাস, আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
তিনি আরও বলেন, মানবিক যুবলীগের দায়িত্বশীলরা এগিয়ে যাবেন আপন গতিতে মানবতার কল্যাণে। ম্যাদার অব হিউমিনিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দীপ্ত শপথ নেওয়ার মানসে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য স্মার্ট মানুষ তৈরি করতে হবে।
উল্লেখ্য, শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর এই দুই শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সিলেট জেলা যুবলীগের কমিটিতে শামীম আহমদকে (ভিপি) সভাপতি ও মোহাম্মদ শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়।
মহানগর শাখায় আলম খান মুক্তিকে সভাপতি ও মুশফিক জায়গীরকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।