ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Sunday, April 5, 2026

বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাসের রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদন খাত সচল রাখতে আগামী তিন মাস (এপ্রিল-জুন) গ্যাস রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি-র কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় রেখে দেশের সার উৎপাদন সচল রাখতে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মে ও জুন মাসে ফেঞ্চুগঞ্জের এই কারখানায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলেও জানানো হয়েছে।

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম (এডমিন) সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল দুপুর থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT