সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:২১|

সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে চীনের মর্ডার্ন ক্যান্সার হসপিটাল। ৮ এপ্রিল (বুধবার) বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সিলেট ব্রাঞ্চের উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। 

চীনের খ্যাতনামা মর্ডান ক্যান্সার হসপিটালের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিন জিং উক্ত ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করেন।

নগরীর জল্লারপাড় এলাকার একটি হোটেলে ক্যাম্পটি দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলে।

চিকিৎসা সেবা শুরুর আগে বক্তব্য রাখেন চীনের গুয়াংঝু শহরের মডার্ন ক্যান্সার হাসপাতালের আন্তর্জাতিক অনকোলজির সহকারী পরিচালক ডা. লিন জিং, একই হাসপাতালের বাংলাদেশ অফিসের শাখা ব্যবস্থাপক মিস এমিলি সাই, গ্লোবাল মেডি সলিউশনের সিইও সিলেটের বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টারের পরিচালক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT