জেনেভায় জাতিসংঘের সভায় বিএনপি প্রতিনিধি দল জেনেভায় জাতিসংঘের সভায় বিএনপি প্রতিনিধি দল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:২১|

জেনেভায় জাতিসংঘের সভায় বিএনপি প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

 

বাংলাদেশের ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দ্বারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মত দমন, সংখ্যালঘু নির্যাতন, ইত্যাদি সকল বিষয়ে ❝হিউম্যান রাইটস ইন বাংলাদেশ❞ নামক ইভেন্ট জাতিসংঘের প্রধান কার্যালয়ে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভা প্যালেস ডি ন্যাশনস জাতিসংঘের কার্যালয়ে এ সভা হয়।

উক্ত প্রতিনিধি দলের প্রধান স্পিকার হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সম্পর্কে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে নির্বিচার গ্রেফতার, জোরপূর্বক গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং ব্যাপক দমন-পীড়নসহ গুরুতর অপব্যবহার নথিভুক্ত করেছে মানবাধিকার সংস্থাগুলো।

আরও বলা হয়, স্বাধীনভাবে অভিযোগের তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT