চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৪|

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিছু করে দেখাতে পারবে, এমন আশা করেন না সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তবে সাবেক প্রোটিয়া মহাতারকা এবি ডি ভিলিয়ার্স মনে করেন, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন না হলেও বাংলাদেশের অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল।’

তবে এরপরও বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না ডি ভিলিয়ার্স। তবে যদিও শান্তরা বড় কোনো চমক দেখালে অবাক হবেন না তিনি। সাবেক প্রোটিয়া তারকা বলেন, ‘তাদের সামর্থ্য আছে আপসেট (অঘটন) ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে।’

‘তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো। আমার মনে হয় না তারা নকআউটেও যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত। আমার মনে হয় না তারা নকআউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT