জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪১|
সর্বশেষ :
শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুগন্ধি আসছে, স্বপ্নে বলেছেন বেঁচে আছেন—তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, জুন ৩, ২০২৬

 

সিলেট জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন বিউটি রানী পাল। তিনি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

 

বুধবার (৩ জুন) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলম এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে জেলা বাছাই কমিটির যাচাই-বাছাই ও গুণগত মানদণ্ডের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তিনি এই গৌরব অর্জন করেন।

 

জানা যায়, ২০১৬ সালে পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন বিউটি রানী পাল। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং কার্যকর ভূমিকা পালন করে আসছেন।

 

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত ও পারিপার্শ্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।

 

এই অর্জনে প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমি ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT