ব্যস্ত সময় কাটছে এমপি হাবিবের দৌড়ঝাঁপে আতিক-দুলাল ব্যস্ত সময় কাটছে এমপি হাবিবের দৌড়ঝাঁপে আতিক-দুলাল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৫২|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ব্যস্ত সময় কাটছে এমপি হাবিবের দৌড়ঝাঁপে আতিক-দুলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশনের (ইসি) শর্তের কারণে প্রার্থীরা ১৮ ডিসেম্বরের আগে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারছেন না। তার পরও বসে নেই সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ-সদস্য হাবিবুর রহমান হাবিব। ভোটারদের দোয়া-আশীর্বাদ নিতে পাড়া-মহল্লা ঘুরে, বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খোঁজ নিতে প্রবীণ ও অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ছুটে যাচ্ছেন।

 

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক ঢাকায় জোট-মহাজোটের সমীকরণে নিজের ভাগ্য ফেরাতে দলের নীতি-নির্ধারকদের কাছে ছুটছেন। আর স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রার্থিতা ফেরতের লড়াইয়ে আছেন। ইসিতে তার আপিলের শুনানি আজ।

 

এদিকে হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন আতিক। তার অভিযোগ, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক। ইসিতে আতিকের আপিলের শুনানি ১৪ ডিসেম্বর।

 

সরেজমিন দেখা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনে না আসায় দলীয় নেতাকর্মীরা নীরব থাকলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে সর্বত্র চলছে আলোচনা। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকান, ভোটাররা প্রার্থীদের নিয়ে আলোচনা-সামলোচনা করছেন। হিসাব কষছেন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে। নৌকার নেতাকর্মীরা কেন্দ্র কমিটি গঠন করতে ইউনিয়নে ইউনিয়নে করছেন বর্ধিত সভা। থেমে নেই লাঙ্গলের নেতাকর্মীরাও। আর ডা. দুলালের আপিলের রায়ের দিকে চেয়ে আছেন তার কর্মীসমর্থকরা।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর বলেন, উপজেলা ও পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা করা হয়েছে। দু-তিন দিনের মধ্যে ভোটকেন্দ্র কমিটি গঠন করা হবে। হাবিবকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। স্থানীয় কয়েকজন ভোটার বলেন, নির্বাচন পাঁচ বছর পরপর আসে। সেজন্য অনেক প্রার্থীকে পাঁচ বছর পরপর আসতে দেখি। নির্বাচন গেলে প্রার্থীকে আর খুঁজে পাওয়া যায় না। সেজন্য যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। সুখ-দুঃখে যিনি আমাদের পাশে থাকবেন, তাকে ভোট দেব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT