অবশেষে টিকে গেলেন এমপি হাবিব! অবশেষে টিকে গেলেন এমপি হাবিব! – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৩৬|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

অবশেষে টিকে গেলেন এমপি হাবিব!

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-৩ আসনে ছিলো জটিল সমীকরণ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য, স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রার্থিতা ফিরে পাওয়া এবং জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখানে ‘চাপে’ ছিলো নৌকা।

 

তবে সব ‘আশঙ্কাকে’ দূর করে ভাগাভাগির হিসেবে-নিকেস থেকে রক্ষা পেলেন গত উপনির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী এবং এবারের নৌকার মাঝি এমপি হাবিবুর রহমান হাবিব।

 

দলীয় একটি সূত্র রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। গুঞ্জন উঠে- এর মধ্যে একটি সিলেট-৩। নির্বাচনে এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রবিবার বিকালে জানা যায়, আসনটি ছাড়তে হচ্ছেন না আওয়ামী লীগকে।

জাপা’র সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে এবং নির্দিষ্ট আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

রবিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য মো. আতিকুর রহমান আতিক। তিনি গত উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৪ হাজার ৭৫২ ভোট পান এবং নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব ৯০ হাজার ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হন।

 

সিলেট-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি হাবিবসহ লড়াই করবেন ৫ জন। বাকিরা হলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব- আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য- স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাহেদুর রহমান (মাসুম)।

 

 উল্লেখ্য, সিলেট-৩ আসনটি একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে দলের প্রতিষ্ঠাতার মৃত্যু, দলীয় কোন্দল ও কার্যক্রমে স্থবিরতার কারণে আসনটিতে এখন আর সে অবস্থান নেই জাতীয় পার্টির। ফলে সিলেট-৩ আসন পুনরুদ্ধার করা জাতীয় পার্টির জন্য অনেক কঠিন হবে বলে করছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT