ফেঞ্চুগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা ফেঞ্চুগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:২০|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত

ফেঞ্চুগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, আগস্ট ২০, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকগঞ্জ বাজারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত হোসাইন আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হোসাইন আহমদ এর মালিকানাধীন দোকানের সমানে টিন দিয়ে বেড়া দেন মানিকোনা গ্রামের রানা মিয়া। গত শুক্রবার বিষয়টি মানিকগঞ্জ বাজার বণিক সমিতি ও স্থানীয় চেয়ারম্যানকে জানান। শনিবার সকালে দোকানের সাটার খুলতে গেলে বাধা দেন রানা মিয়া। এ সময় দেশীয় অস্ত্র দা দিয়ে হোসাইনকে এলোপাতাড়ি কুপ দেন রানা।

এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হোসাইন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, রানা মিয়া মানিকোনা এলাকায় জোরপূর্বক অন্যের জায়গা দখল করেন। এক নামে তাকে ‘ভূমি খেকো’ হিসেবে সবাই চেনেন।

হোসাইন আহমদ বলেন, মানিকগঞ্জ বাজারে দোকানঘর আমড় বাবার মালিকানা। সেখানে আমরা দোকানঘর ভাড়া দিয়েছি। গত বৃহস্পতিবার রাতের আঁধারে রানা মিয়া তার দলবল নিয়ে জোরপূর্বক আমার দোকানঘরের সামনে টিনের বেড়া দিয়ে দেন। শুক্রবার আমি বাজার বণিক সমিতি ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয় জানাই। শনিবার দোকানের সাটার খুলতে গেলে রানা মিয়া দা হাতে নিয়ে আমাকে মারতে আসেন। এক পর্যায়ে তিনি আমাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রানা মিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT