পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:২৯|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বুধবার, মার্চ ১১, ২০২৬

মৌলভীবাজারে শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এঘটনার পর পালিয়ে যায় বড় ভাই।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, বুধবার ১১ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের সার্কিট হাউস এলাকায় শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্ঠি হয়। এসময় বড় ভাই হানিফের ছুরিকাঘাতে ছোট ভাই তানিম গুরুতর জখম হলে তাকে তাৎক্ষণিক মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট সদর জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষনা করেন।

এদিকে ঘটনার পর পরই বড় ভাই হানিফ পালিয়ে যায়। নিহত তানিমের মূল বাড়ি ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইলে। তার বাবার নাম মোঃ সাইদুর রহমান। তারা দীর্ঘদিন ধরে সার্কিট হাউস এলাকার একটি কলোনীতে বসবাস করতো। নিহত তানিম পেশায় একজন দিন মজুর। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT