মিডিয়ায় নয়, কাজে মনোযোগ দিতে হবে: আসিফ নজরুল মিডিয়ায় নয়, কাজে মনোযোগ দিতে হবে: আসিফ নজরুল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৩৯|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মিডিয়ায় নয়, কাজে মনোযোগ দিতে হবে: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা-কল্পনা হচ্ছে।

এমন কি কেউ কেউ আজগুবি কথা বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই। প্রশ্নই আসে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি মনে করি এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটাকে ভ্রান্ত করা এবং জনগণের অহেতুক প্রশ্ন ছাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না।

তিনি আরও বলেন, আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক মিডিয়ায় কম আসি। কারণ, আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টক-শোর মানুষ না। এখন আমাকে কাজ করতে হবে। কাজে বেশি মনোযোগ দিতে হবে।

আসিফ নজরুল আরও বলেন, আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে এইগুলো করেন। তা নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে। এগুলো করা উচিত না।

তিনি বলেন, বরং রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো। মানুষের চরিত্র হনন করা। এটা ঠিক না। আশা করি আপনাদের ভুল বোঝার অবসান ঘটবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT