মহানবীকে নিয়ে কটূক্তি’র প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা মহানবীকে নিয়ে কটূক্তি’র প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৪৪|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মহানবীকে নিয়ে কটূক্তি’র প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রেস রিলিজ
  • আপডেটের সময় :শনিবার, জুন ১১, ২০২২

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নাবিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ইসলামিক রাইটস এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সমর্থনে পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

প্রবীণ কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও রাইটস কনসারনের সভাপতি মোহাম্মদ শফিক খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কাদের সালেহ, ড. হাসনাত এম হোসেন এমবিই ,ব্যারিষ্টার নাজির আহমদ ,মাওলানা ছাদিকুর রহমান ,মাওলানা এমদাদুর রহমান মাদানী ,মাওলানা আব্দুল মালিক ,ব্যারিষ্টার আতাউর রহমান ,ব্যারিষ্টার মুজিবুর রহমান ,কাউন্সিলার আ ম ওহিদ আহমদ ,
মাওলানা রফিক আহমদ ,মাওলানা রেজাউল করিম ,মাওলানা নাজির উদ্দিন বরুনী ,সাংবাদিক শামসুল আলম লিটন ,গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সের সাবেক সভাপতি কমিউনিটি নেতা হাজী হাবিব ,আলহাজ্ব নুর বকশ ,আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ ।

সভায় বক্তারা -মহানবী হযরত মুহাম্মদ (সা) ও উম্মুল মু’মিনুন হযরত আয়েশা সিদ্দিক ( রা:)সম্পর্কে ভারতের মোদী সরকারের মুখপাত্রদের ধৃষ্টতামূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।

সভায় গৃহীত প্রস্তাবে অনতিবিলম্বে নুপুর শর্মা ও নাবিন কুমার জিন্দালকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। অপর প্রস্তাবে – পাকিস্তান ,ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের প্রতিবাদ করায় ধন্যবাদ জানানো হয় এবং বাংলাদেশ সরকারকে মহানবী (সা) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানানো হয় ।

ভারতে মুসলমানদের জান মালের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ঐতিহাসিক মসজিদ ও স্থাপনার সংরক্ষণ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় ।

সভায় গৃহীত অপর প্রস্তাবে কুখ্যাত নুপুর শর্মা ও জিন্দালকে গ্রেফতার ও বিচার না করলে ভারতের সকল পণ্য বয়কটের জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানানো হয় ।

বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিকের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয় । – বিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT