ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন মোরশেদ আহমদ খান ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন মোরশেদ আহমদ খান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন মোরশেদ আহমদ খান

প্রেস রিলিজ
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ বাংলাদেশ চাই, ইউকে সহ সভাপতি মোরশেদ আহমদ খান।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার বিগত ১৫ বছরের সকল আন্দোলনকে প্রতিহত করে জুলুমশাহী অক্ষত রেখেছিল, সে ২০২৪ সালে মাত্র দেড় মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি উজ্জল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষিতে ২০২৪ সাল উজ্জ্বল আলোকবর্তিকা হলেও বিশ্বের প্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে।’

মোরশেদ আহমদ খান বলেন, ‘সময় গণনায় নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এই বিশেষ মুহূর্তে দেশবাসীর জন্য শুভ ও কল্যাণের প্রার্থনা করছি এবং তাদের জন্য শুভ ইচ্ছা প্রকাশ করছি। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তার যথার্থ ব্যবহার যেন আমরা করতে পারি, তা কামনা করছি।’

তিনি বলেন, ‘আসলে সুযোগ বারবার আসে না। সময় সর্বদা পক্ষে থাকে না। এখন সময় জনতার পক্ষে। রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত আইন ও রীতির ওপরে প্রতিষ্ঠা, রাজনৈতিক বন্দোবস্ত বিচার বিশ্লেষণ করে নতুন ও শুদ্ধ বন্দোবস্ত কায়েম করা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবে নষ্ট না হয়, কেউ যেন তা নষ্ট করতে না পারে, সেজন্য জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘একইসঙ্গে সময় গণনার এই নতুন অধ্যায়ের শুরুতে সকলের প্রতি আহ্বান করব যে, আসুন, নিজে নিজেকে বিচার করি। নিজের ভুল-ভ্রান্তি নিয়ে তওবা করি এবং আগামী দিনগুলো যেন মহান আল্লাহর নির্দেশিত পথে কাটাতে পারি সেই প্রতিজ্ঞা করি।’

তিনি বলেন, ‘সকল পংকিলতা দুর হয়ে শুভ্র সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মানের কাল হয়ে উঠুক ২০২৫ এই প্রত্যাশা করি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT