কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৩৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্টোন ক্রাশার মিলসহ প্রত্যন্ত এলাকা থেকে প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকমাসে উপজেলার ১২ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার ডাকঘর সংলগ্ন আল রাজি স্টোন ক্রাশারে সংঘবদ্ধ চোরেরা দুটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। ট্রান্সফরমার চুরির ঘটনায় উপজেলার ডাকঘর গ্রামের লায়েক মিয়া একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ জনসহ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরী বলেন এ পর্যন্ত বারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরির বিষয়ে তিনি একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে একটি অভিযোগ এসেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT