সিলেট জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সিলেট জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৮|

সিলেট জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩

সিলেট জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সিলেট জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, শেখ হাসিনার দুদর্শ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি স্থরের মানুষকে তিনি গুরুত্ব দিয়ে জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করছেন। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশ যখন অস্তিতিশীল হয়ে পড়েছিল তখনও শেখ হাসিনা সাহসী ভূমিকা পালন করে গেছেন।

তিনি আরও বলেন, শুধু তাই নয় বন্যায় কবলিত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শীতের এই মৌসুমে যাতে দরিদ্র মানুষরা শান্তিকে বসবাস করতে পারে সেই লক্ষে তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মতিউর রহমান, ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মোস্তাক আহমদ পলাশ, ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আমাতুজ জাহুরা রওশন জেবীন, ২নং ওয়ার্ড সদস্য তামান্না আকতার হেনা, ৩ নং ওয়ার্ড সদস্য সুষমা সুলতানা রুহি, ৪ নং ওয়ার্ড সদস্য হাছিনা বেগম, ৫ নং ওয়ার্ড সদস্য মনিজা বেগম, ১ নং ওয়ার্ড সদস্য মোছাদ্দিক আহমদ, ৩ নং ওয়ার্ড সদস্য নাহিদ হাসান চৌধুরী, ৪ নং ওয়ার্ড সদস্য মো. নাসির উদ্দিন, ৫ নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল হামিদ, ৬ নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন আহমদ, ৭ নং ওয়ার্ড সদস্য ফয়জুল ইসলাম (ফয়ছল), ৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ খছরুল হক, ৯ নং ওয়ার্ড সদস্য মো. শাহাজাহান, ১০ নং ওয়ার্ড সদস্য সুবাস দাশ, ১১ নং ওয়ার্ড সদস্য আপ্তাব আলী কালা মিয়া, ১৩ নং ওয়ার্ড সদস্য ইফজাল আহমদ চৌধুরী প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT