সিলেটে আ.লীগ নেতা মিসবাহের গাড়িবহরে ককটেল বিস্ফোরণ সিলেটে আ.লীগ নেতা মিসবাহের গাড়িবহরে ককটেল বিস্ফোরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১২:০২|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিলেটে আ.লীগ নেতা মিসবাহের গাড়িবহরে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

 

সিলেট-১ (নগর ও সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বাসায় ফিরছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় তাঁর বহরে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

 

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নগরের দরগাগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে।

 

মিসবাহ উদ্দিনের অনুসারীরা জানান, সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখানে মিসবাহ উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি প্রায় ৫০০ কর্মী-সমর্থকের গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ককটেল বিস্ফোরণের পরপরই মিসবাহ উদ্দিন তাঁর গাড়ি থেকে নামেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা দুর্বৃত্তদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণকারীরা পালিয়ে যায়।

 

যোগাযোগ করলে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘একটা মহল চাইছে, আমি যেন নির্বাচন না করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই মহলই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এসব করে আমাকে নির্বাচন থেকে পিছু হটানো যাবে না।’ তবে ওই মহলে কারা, তা মিসবাহ উদ্দিন স্পষ্ট করেননি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, ‘এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT