সিলেটে বিস্ফোরক আইনে মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপিরা সিলেটে বিস্ফোরক আইনে মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপিরা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:১৭|

সিলেটে বিস্ফোরক আইনে মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপিরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, আগস্ট ২৬, ২০২৪

গত ৪ আগস্ট (রোববার)  সিলেট মহানগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলা-গুলির অভিযোগে সিলেট কোতোয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ শীর্ষ নেতাদের।

সোমবার (২৬ আগস্ট) মহানগরীর ১৬ নং ওয়ার্ডের চারাদিঘীর পাড় এলাকার আজিজুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩৫) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকারসহ ৮৬ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছন অজ্ঞাত ৪০-৫০ জনকে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা দায়ের হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT