সিলেটে বন্যার্তদের মধ্যে ড্যাবের ত্রাণ বিতরণ সিলেটে বন্যার্তদের মধ্যে ড্যাবের ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৩৩|

সিলেটে বন্যার্তদের মধ্যে ড্যাবের ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শুক্রবার, জুলাই ১, ২০২২

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটে বন্যার্তদের মাঝে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরা, সুকলামপুর, তাজপুর, ছনুপাড়া ও লক্ষীবাসা গ্রামের বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, এসওএমসি ড্যাব সভাপতি ডা. শামিমুর রহমান, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ পারভেজ রেজা কাকন।

সিলেট জেলা ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ডা. আশফাক নবী কনক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. সালাউদ্দিন আল আজাদ সোহাগ, সহ- বিজ্ঞান সম্পাদক ডা. গোলাম ফরহাদ জিলানী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসাইন ও ডা. মঞ্জুর আহমদ।

ত্রাণ বিতরণ শেষে চিকিৎসক নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. শাহনেওয়াজ হোসেন চৌধুরী, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. আবু সাকিব আব্দুল্লাহ্ চৌধুরী, ডা. আহমদ নাফী, ডা. রুসলান ইসলাম, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. মেহেদী হাসান অনিক ও ডা. আশফাক আহমদ।

এছাড়াও সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT