সাপাহারে নওগাঁ জেলা পুলিশ সুপারের ঈদ উপহার পেলো গ্রাম পুলিশ সাপাহারে নওগাঁ জেলা পুলিশ সুপারের ঈদ উপহার পেলো গ্রাম পুলিশ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:১৫|

সাপাহারে নওগাঁ জেলা পুলিশ সুপারের ঈদ উপহার পেলো গ্রাম পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার উদ্যোগে সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় সাপাহার থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৬ টি ইউনিয়নে কর্মরত ৫২ জন গ্রাম পুলিশদের মাঝে জেলা পুলিশ সুপারের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) রাকিবুল আকতার।

এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম মনির, উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) নয়ন কুমার কর, থানার এস.আই, এ.এস.আই, পুলিশ সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT