বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৩৭|
সর্বশেষ :
যে কারণে আরিফুল হককে ‘মগজ’ বলে ডাকেন শিক্ষামন্ত্রী অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী সমাবেশের আয়োজন করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ্ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবু তালহা মিজান, জায়েদ আহমদ, ওমর ফারুক জেমস্,
আব্দুস সামাদ রবিন, নরুল ইসলাম রিয়াজ,রাজু আহমদ কলেজ ছাত্রলীগ নেতা কাজী রয়েল,  সাব্বির, মাসুম, নাঈম, নাদিম, হুসেন, আকাশ, সাজু, সাহাদ, রাজু,  রাজু মালাকার, মাহি, ওয়াহিদ, আবুল, এমাদ, হোসেন, কামরান, সাব্বির ও সুলতান প্রমুখ।

এ সময় রেজান আহমদ শাহ্ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভস্থল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT