সিলেটে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি সিলেটে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১০|

সিলেটে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

লাগাতার বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েই চলেছে সিলেটের নদ-নদীর পানি। প্রায় সবকয়টি নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত তিনদিন ধরেই সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।

পাউবোর তথ্য বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৮৮ মিটার। আজ সোমবার সকাল ৬টায় পানিসীমা দাঁড়ায় ১০.২০ মিটারে। পরে সকাল ৯টায় ১০.২৩  মিটার ও দুপুর ১২টায় ১০.৩৯ মিটারে পানিসীমা দাঁড়ায়। অর্থাৎ ১৮ ঘণ্টায় পানি বেড়েছে ০.৫১ সেন্টিমিটার। এ নদীর পানি গতকাল রোববার সন্ধ্যায় কানাইঘাট পয়েন্টে ছিল ১২.৪৬ মিটার; যা আজ সোমবার দুপুরে হয় ১৯.৪৮ মিটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT