বিশ্ব গণমাধ্যমে সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের খবর বিশ্ব গণমাধ্যমে সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের খবর – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১৩|

বিশ্ব গণমাধ্যমে সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের খবর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফারণের ঘটনাটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স, এপি, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ছাড়াও বিশ্বের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফারণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত ফায়ার সার্ভিসকর্মী রয়েছেন।

ভয়াবহ এই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার শতাধিক। হতাহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্টরা জানান, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT