যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে – আবজাল হোসাইন যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে – আবজাল হোসাইন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২১|

যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে – আবজাল হোসাইন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, অক্টোবর ৩১, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবজাল হোসাইন বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কুতুবপুর ইয়াং স্টার কর্তৃক আয়োজিত ডে মিনি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে আনিশা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে সেভেন স্টার।

দিলাল হোসেনের সভাপতিত্বে ও ইশতিয়াক জিন্দানী রিশাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজকর্মী বদরুল ইসলাম জাহাঙ্গীর, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন।

সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT