
মাহে রমজান উপলক্ষে ফেঞ্চুগঞ্জ বাজারের যানজট নিরসনে পুলিশ ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) রাতে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল ও ফেঞ্চুগঞ্জ থানার এসআই তানজিব আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন।
বক্তব্য রাখেন- বাজার বণিক সমিতির অর্থ সম্পাদক শাহিন আহমদ খান, সদস্য শাহিন আহমদ, সদস্য সুমন আহমদ, ব্যবসায়ী সম্ভু সাহা, আব্দুল হাই খসরু, আনসারুল আম্বিয়া চৌধুরী।
মো. শাফায়েত হোসেন বক্তব্যে বলেন, রমজানে খাদ্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হবে। তাছাড়া বাজারের যানজট নিরসনে সকল ব্যবসায়ীকে সচেতন হতে হবে। নির্ধারিত সময় ছাড়া কোনো মালবাহী গাড়ি বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বদ্ধপরিকর।