ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের সম্মেলন ঘিরে চাঙা নেতাকর্মীরা ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের সম্মেলন ঘিরে চাঙা নেতাকর্মীরা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫৩|
সর্বশেষ :
যে কারণে আরিফুল হককে ‘মগজ’ বলে ডাকেন শিক্ষামন্ত্রী অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের সম্মেলন ঘিরে চাঙা নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। সংগঠনের বিভিন্ন স্তরে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরা সক্রিয় হয়েছেন। সংগঠনে দেখা দিয়েছে চাঙা ভাব।

ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, ২০২২ সালের জুলাই মাসে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগ। এর আগে পাঁচটি ইউনিয়নের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক বিদেশে পাড়ি জমান। এতে ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা ঝিমিয়ে পড়ে। এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ পেরিয়ে যাওয়ায় কার্যক্রমও ঢিলেঢালা হয়ে পড়ে। এসব কারণে উপজেলার ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়। এই হতাশা দূর করতে ও সংগঠনকে চাঙা করতে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ডেকেছে উপজেলা ছাত্রলীগ।

কর্মী সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম বলেন, চলতি মাসের মধ্যেে ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ হবে। এরপর পাঁচটি ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হবে। বিভিন্ন পর্যায়ে সংগঠনে নতুন নেতৃত্ব আসার কারণে দলে চাঙা ভাব দেখা দিয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ বলেন, দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা। সম্মেলনের কারণে এখন সংগঠনের নেতা-কর্মীদের মাঝে নতুন উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চলতি মাসে পাঁচটি ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ হবে। বিভিন্ন পর্যায়ে সংগঠনে নতুন নেতৃত্ব আসার কারণে দলে চাঙা ভাব দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT