হাবিবের সাথে ভোটে থাকছেন দুলালও হাবিবের সাথে ভোটে থাকছেন দুলালও – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:১২|
সর্বশেষ :
যে কারণে আরিফুল হককে ‘মগজ’ বলে ডাকেন শিক্ষামন্ত্রী অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল

হাবিবের সাথে ভোটে থাকছেন দুলালও

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য দুলাল এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে নিজেই এ তথ্য জানান দুলাল।

তিনি বলেন- মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাল অথবা পরশু জমা দিবো।

এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT