
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সদস্যের ঘরের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ,জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্য সামগ্রী জব্দ করেছে যৌথবাহিনী। সরকারি ওষুধ অসৎ উদ্দেশ্যে রাখার দায়ে সেলিনা আক্তার নামে ওই নারী ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার(৭সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সেনিলা আক্তার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের সংরক্ষিত(৪, ৫ ও ৬) নং ওয়ার্ডের সদস্য ও নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী।