ফেঞ্চুগঞ্জে কবরস্থানে কাঁদছিল নবজাতক ফেঞ্চুগঞ্জে কবরস্থানে কাঁদছিল নবজাতক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:০৮|

ফেঞ্চুগঞ্জে কবরস্থানে কাঁদছিল নবজাতক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, নভেম্বর ১১, ২০২৪

 ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামের শাহ আমিন (রহঃ) মাজারের কবরস্থান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে নবজাতকটি উদ্ধার করা হয়।

 

জানা যায়, নিজ ঘিলাছড়া গ্রামের শাহ আমিন (রহঃ) মাজারের পাশে কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে নবজাতকের শরীর পরিষ্কার করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, স্থানীয় লোকজন নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি সুস্থ আছে। আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করার খবর শুনে হাসপাতালে তাকে দেখতে গিয়েছি। এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT