ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেচ্ছাসেবক লীগ নেতারা ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেচ্ছাসেবক লীগ নেতারা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:৩২|

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেচ্ছাসেবক লীগ নেতারা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, জুন ২০, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতারা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছেন তারা।

সোমবার (২০ জুন) দিনরাত মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সহ সভাপতি রাজিব মুর্শেদ রাজু, আব্দুর রহমান লিমন, শেখ মিজানূর রহমান স্বপন, বাবু আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ মঞ্জু, আব্দুল্লাহ আল সায়মন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজন, দপ্তর সম্পাদক উজ্জ্বল চন্দ্র।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান নিজু ও রনি আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT