ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৪|

ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, মার্চ ৮, ২০২৬

ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে সাথী আক্তার(৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নারী সাথী আক্তার খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের লতিফ সানার মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ-এর ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে গাড়ুলিছড়া ব্রিজের সামনে পৌঁছালে সড়কে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সাথী খাতুন সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। গাড়িটি (ঢাকা মেট্রো-ট ১৪-৯৯১১) আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT