ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী আশরাফের অর্থ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী আশরাফের অর্থ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২১|

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী আশরাফের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, জুলাই ৮, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী আশরাফ হোসেন নয়নের পক্ষ থেকে শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রেসক্লাব কর্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, অর্থ বিষয়ক সম্পাদক বদরুল আমিন, সিনিয়র সদস্য জুলহান চৌধুরী, আরকে দাস চয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান এবং সহযোগী সদস্য ছামি হায়দার।

ফেঞ্চুগঞ্জ উপজেলার শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT