অভিনয়ে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত অভিনয়ে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৪:৩৩|

অভিনয়ে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

প্রায় এক দশক অভিনয় জগত থেকে দূরে থাকার পর আবার পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত। পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান খান এবং অভিনেত্রী হীরা মণির সঙ্গে তিনি একটি নতুন সিরিয়ালে অভিনয় করবেন বলে জানা গেছে। এতে মেহবিশকে একটি জটিল চরিত্রে দেখা যাবে। সিরিয়ালটিতে প্রেম, গোপনীয়তা এবং উত্তেজনার মিশ্রণ থাকবে।

এদিকে মেহউইশ হায়াতের অভিনয়ে ফিরে আসার খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, তিনি পর্দায় অসাধারণ, প্রতিটি চরিত্রে তার সবটুকু দিয়েই অভিনয় করেন।  আরেক ভক্ত লিখেছেন, আমার প্রিয় পর্দার জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন! আমি খুব উত্তেজিত।

মেহউইশ শেষবার ২০১৬ সালে ‘দিল লাগি’ সিরিয়ালে হুমায়ুন সায়েদের সঙ্গে অভিনয় করেছিলেন। এতে তিনি আনমোল চরিত্রে অভিনয় করেন।

এছাড়াও মেহউইশ বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে অন্যতম হলো- নাবিল কুরেশির ‘না মালুম আফরাদ’ এবং নাদিম বেগের ‘পাঞ্জাব নাহি জঙ্গি’, যা তাকে বড় পর্দায় একটি পরিচিত মুখে পরিণত করে।

পাকিস্তানি এই তারকা হলিউডেও অভিনয় করেছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সিরিজ ‘এমএস মার্ভেল’-এর মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়।

তামগা-ই-ইমতিয়াজ পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী সম্প্রতি ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘জাট মেহকামা’-এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

তবে এই অভিনেত্রী বলিউডে কাজ করতে চান না। গত বছর জুনে তিনি একটি পডকাস্টে তার কারণও জানান।

সেময় মেহউইশ বলেছিলেন, আমি বলিউড থেকে অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি সবগুলোই প্রত্যাখ্যান করেছি। আমার দেশে অসংখ্য সুযোগ রয়েছে। আমি পাকিস্তানি সিনেমার পুনরুজ্জীবন ও সাফল্যের অংশ হয়েছি এবং পাকিস্তানে আমি অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন, এত সাফল্য পাওয়ার পরও আমি মনে করি না যে, বলিউডের প্রস্তাব গ্রহণ করা উচিত। আমি পাকিস্তানে কাজ করতে পছন্দ করি এবং এখনকার মানুষ পরিবারের সঙ্গে আমার সিনেমা দেখতে আসে, যা আমার জন্য একটি বড় অর্জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT