
মুক্তিযুদ্ধের সংগঠক ডা. দেওয়ান নুরুল হোসেন চঞ্চলের মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর নোয়াটিল্লা কেন্দ্রীয় জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর শাখাওয়াত হোসেন, মামুন আহমদ নেওয়াজ, সিরাজুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি মো. শহীদুজ্জ্বামান ছুটু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মামুনুর রশিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি তৈয়ফুর রহমান শাহিন,উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান ফাহিম, কাবিলুর রহমান সুহেল, আশরাফুল করিম সৌরভ, ২নং মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জুমাদ, ছাত্রলীগ নেতা রাহেল খাঁন,শফিউল ইসলাম খান, সুলতান চৌধুরী, ফুয়াদ আহমদ শাহ, মাসুম আহমদ, শেখ ফাহিম, রুহিন ও জাকির আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নুল ইসলাম তামিম।